ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে তুলার গুদাম পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  2:02 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনও আহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা। তিনি জানান, আগুন লাগার পর এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের ঘটনায় তুলার একটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। গুদামটি তুলায় ভর্তি থাকায় আগুন নেভাতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। রুহুল আমিন মোল্লা বলেন, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম