ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  11:37 AM

news image

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল। শনিবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়েছে। নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। নিহতের মামা বাবুল আক্তার আরও জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন, তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম