ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার নৌকায় তুলে বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরের উপনির্বাচন সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিডনি টেস্টে বিশ্রামে থাকায় সমালোচনা, যা বললেন আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৪,  10:35 AM

news image

দুই হারের পর শেষ টেস্টে শাহিন শাহ আফ্রিদির বিশ্রাম নিয়ে নানান আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। তারকা পেসারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন দেশটির দুই কিংবদন্তি ওয়াকার ইউনিস ও ওয়াসিম আকরাম। অন্যান্য সাবেক ক্রিকেটাররাও মেতেছেন সমালোচনায়। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন আফ্রিদি নিজেই। অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই টেস্ট খেলেছেন আফ্রিদি। পার্থে দুই ইনিংস মিলে ২ উইকেট নেওয়ার পর তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় ম্যাচে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ শিকার ধরে পাকিস্তানের জয়ের সম্ভাবনাও জাগিয়েছিলেন তরুণ বাঁহাতি পেসার। তাকে ছাড়াই এবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচ খেলছে পাকিস্তান। সামনে আরও খেলা থাকায় বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়াসিম ও ওয়াকার। তারা দুজনই মূলত দায় দিয়েছেন আফ্রিদিকে। দুই কিংবদন্তি ফাস্ট বোলারের অভিযোগ, টাকার পেছনে ছুটে টেস্টের চেয়ে টি-টোয়েন্টিকে প্রাধান্য দিচ্ছেন আফ্রিদি। সিডনি টেস্টের প্রথম দিন খেলা চলাকালে ব্রডকাস্টার চ্যানেলে আফ্রিদি জানালেন, চিকিৎসা বিভাগের পরামর্শ অনুযায়ীই তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আফ্রিদি বলেন, আমি দুটি ম্যাচ খেলেছি এবং সত্যি বলতে অনেক বোলিং করেছি। চিকিৎসা বিভাগ শুধু আমার ওয়ার্কলোড ম্যানেজ করছে। আর টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিসংখ্যানও সাক্ষী দেয় আফ্রিদির পক্ষে। প্রথম দুই টেস্টের চার ইনিংসে ৯৯.২ ওভার বোলিং করেন ২৩ বছর বয়সী পেসার। এই সময়ে দুই দলের আর কোনো বোলার ৭০ ওভারও বোলিং করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯.৫ ওভার করেন ন্যাথান লায়ন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম