ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে উজবেক ডিফেন্ডা

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২৬,  8:49 AM

news image

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করেছেন উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আব্দুখোদির কুজানভ। নতুন চুক্তির আওতায় ২০৩১ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকবেন ২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।


শনিবার এক বিবৃতিতে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৫ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব লসঁ থেকে সিটিতে যোগ দিয়েছিলেন কুজানভ। তখন তার চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। এবার আরও দুই বছর বাড়িয়ে তাকে দীর্ঘমেয়াদে দলে রাখল প্রিমিয়ার লিগের ক্লাবটি।


উজবেকিস্তানে ‘দ্য ট্রেন’ নামে পরিচিত কুজানভ রক্ষণে দৃঢ়তা ও গতির জন্য ব্যাপক প্রশংসিত। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার।


২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয় ভাগে ইংলিশ ডিফেন্ডার মার্ক গেয়ির সঙ্গে সিটির রক্ষণভাগে শক্তিশালী জুটি গড়ে তোলেন কুজানভ। প্রিমিয়ার লিগের শেষ ১৯ ম্যাচের মধ্যে ১৬টিতে মাঠে নামেন তিনি। পাশাপাশি এফএ কাপ ও লিগ কাপের ফাইনালেও খেলেন শুরুর একাদশে।


জাতীয় দলের হয়েও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুজানভ। উজবেকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পেছনে বড় অবদান ছিল তার। বিশ্বকাপ বাছাইপর্বে দলের ১৪ ম্যাচের মধ্যে ১১টিতে শুরুর একাদশে খেলেন তিনি। উত্তর আমেরিকা বিশ্বকাপেও গ্রুপ পর্বে উজবেকিস্তানের তিনটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন এই ডিফেন্ডার।


আগামী ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটি। এরপর নতুন কোচ এনৎসো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে দলটি। মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে সিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম