ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সিগারেটের আগুনে মোংলায় পুড়ে গিয়েছে তিনটি দোকান ও গোডাউন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২২,  3:47 PM

news image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলার চটেরহাট বাজারে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থ ও স্থানীয় দোকানীরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি মুদি দোকানের গোডাউন, মুদি দোকানের আংশিক, একটি তুলার গোডাউন ও একটি গোখাদ্যের দোকান আগুনে পুড়ে গেছে। তবে আগুনে পুরোপুরি পুড়েছে মুদি ও তুলার গোডাউন। এতে বেশি ক্ষতি হয়েছে মুদি দোকানী মোঃ ইস্রাফিলের। ইস্রাফিল বলেন,

আমি একেবারে শেষ হয়েগেছি, ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে দোকান দিয়েছি। সব পুড়ে শেষ হয়ে গেছে। একদিকে পুড়েছে, অন্যদিকে আগুন নিভানোর পানিতে ভিজে বাকী সবই নষ্ট হয়ে গেছে। এছাড়া মনতাজের তুলা ও মাসুমের গোখাবারের গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দোকানীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিকেরা। শুক্রবার সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এতে সহায়তা করেন স্থানীয় অন্যান্য দোকানীরাও। মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশেনের ফায়ার লিডার মোঃ মজিবর রহমান বলেন, প্রাথমিক তদন্তে যে কেউর ফেলা সিগারেটের আগুনে তুলার গোডাউন থেকে এ অগ্মিকান্ডের সূত্রপাত ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম