ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সিকিমে টানা তুষারপাতে আটকা অসংখ্য পর্যটক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  11:46 AM

news image

সিকিমে টানা তুষারপাতে আটকা অসংখ্য পর্যটক। ছবি- সংগৃহীতসিকিমে টানা তুষারপাতে আটকা অসংখ্য পর্যটক। ছবি- সংগৃহীত টানা তুষারপাতে ভারতের সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক। তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, টানা তুষারপাতের মধ্যে অতিরিক্ত বরফ পড়ছে লাচেন,

নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়েছে। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিকিমের ছাঙ্গুতে এখনো এক হাজার ১২৭ জন পর্যটক রয়েছেন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে। দেশটির স্থানীয় প্রশাসন বলছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম