ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ গ্রহণ জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান: ইরান রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৬,  2:20 PM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ২২ এপ্রিল সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত নারী নাসরিন বেগম (২৫) মারা গেছেন। আজ মঙ্গলবার রাত তিনটাট দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের স্বামী মিন্টু মিয়া। জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।  সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে। খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতরা সবাই সিএনজি-এর যাত্রী ছিলেন। নিহতের স্বামী মিন্টু মিয়া জানান, দুর্ঘটনায় আমার স্ত্রী নাসরিন পায়ে ও বুকে চাপা খায়। পরে আমার স্ত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। মঙ্গলবার রাতে তিনটার দিকে মারা যায়। মিন্টু মিয়া আরও বলেন, আমি এর সঠিক বিচার চাই। এর বিচার না হলে ড্রাইভাররা সাহস পেয়ে যাবে।  এ মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এস আই মোয়াজ্জেম জানান, নাসরিন বেগমের মৃত্যুর খবর আমিও পেয়েছি।  এ বিষয়ে শ্রীনগর নগর থানার ওসি জুয়েল মিয়া জানান, এ দুর্ঘটনার বিষয়ে আগেই একটি অভিযোগ দায়ের হয়েছে। এখন এ মামলায় মৃত নারীর বিষয়টি যুক্ত হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম