ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি ইরানিদের মতোই ইরানে থাকা বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মুন্সীগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত দপ্তর পুনর্বণ্টন : ৮ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  1:05 PM

news image

সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাঈম উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৯ আগস্ট) সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নাঈম উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে ও স্থানীয় কলেজের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম। পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াশ থেকে সিএনজিতে নাঈম তার বাবার সঙ্গে শাহজাদপুর যাচ্ছিলেন। এ সময় সলঙ্গার বনবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজছাত্র নাঈম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজশিক্ষক মাজহারুল গুরুতর আহত হয়েছেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম