ঢাকা ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

সিংগাইরে বন্দুকযুদ্ধে ডাকাতসর্দার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২২,  11:31 AM

news image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলমমারা এলাকায় র‍্যাবের গাড়িতে ডাকাত সদস্যদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন নিহত ব্যাক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন। তিনি জানান,

রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তারা ৮ থেকে ১০ জনের একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গেলে দু'পক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেখানে র‍্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম