ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  4:18 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল গত শুক্রবার। বিস্ফোরণের জেরে একে একে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এ ঘটনায় কবির হোসেন (৪০) নামের একজন মারা গেছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কবির হোসেন মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কবিরের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।’ গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলায় গ্যাস সিলিন্ডারের দোকান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এত ছয় জন দগ্ধ হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে শামসুদ্দিন রবিন নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর, হাসপাতালে ভর্তি হন পাঁচ জন। তাঁরা সবাই মারা গেছেন। গত রোববার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হওয়া বিশ্বনাথ (৬০) মারা যান। তারপর মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে মারা যান রিপন মিয়া এবং রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মারা যান আবুল কালাম। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, মৃত কবির হোসেনের গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে। বাবার নাম খলিল দেওয়ান। তিনি স্ত্রী জোসনা বেগম, এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে রাজধানীর শ্যামপুর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন। পেশায় রংমিস্ত্রী ছিলেন কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম