ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সায়মন্ডসের মৃত্যুতে বিসিবি’র শোক

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০২২,  10:19 AM

news image

শনিবার রাতে অস্ট্রেলিয়ার কুইন্সটাউনের টাউন্সভিলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক অজি অল-রাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডস। মাত্র ৪৬ বছর বয়সে তার অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন ক্রিকেট। শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটেও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও গণমাধ্যম কর্মীরা। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকবার্তা প্রকাশ করেছে। বিসিবি শোক জানিয়ে লিখেছে, 'অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সায়মন্ডসের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোকাহত। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত সায়মন্ডস গতকাল (শনিবার, ১৪ মে) গাড়ি দুর্ঘটনার কুইন্সল্যান্ডে মারা গেছেন। বিসিবি অ্যান্ড্রু সায়মন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানায়।’সায়মন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট খেলে ৪০.৬১ গড়ে ১ হাজার ৪৬২ রান করেছেন এবং অফ-স্পিন এবং মিডিয়াম পেস বোলিং করে ২৪টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ১৯৮ ম্যাচে ৩৯.৭৫ গড়ে করেন ৫ হাজার ৮৮ রান। এই ফরম্যাটে নিয়েছেন ১৩৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে ৩৩৭ রানের পাশাপাশি নেন ৮টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম