ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সাহেবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  4:33 PM

news image

রংপুর নগরীর সাহেবগঞ্জ বটতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুজার রহমান (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি ইটভাটা সংলগ্ন ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুজার জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি জয়বাংলা বাজার এলাকার মৃত হোসেন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ভবনটির ওপর দিয়ে পাশের ইটভাটায় পল্লী বিদ্যুতের সংযোগ লাইন নেওয়া হয়েছে। ঢালাই কাজ করার সময় ওই সংযোগ লাইন স্পর্শ গেলে গুরুতর আহত হন আবুজার রহমান। তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) ফারুক হোসেন বলেন, বিদ্যুৎ অফিসে আগে জানিয়ে সংযোগ বন্ধ রাখা হলে এ দুর্ঘটনা ঘটতো না। সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে। রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম