ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন ঘিরে ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় পুলিশের স্পেশাল ইউনিট টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি ভোট দিতে আজও বাড়ির পথে ছুটছে মানুষ, নেই ভোগান্তি পূর্বাচলের নীলা মার্কেটে অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই ৫৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৮ নভেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  1:12 PM

news image

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান। মামলার অন্য আসামিরা হলেন-স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম। এর আগে ১২ জুন বিচারক আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এ মামলা করেন। মামলায় হাসপাতালের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় আবুল কালাম আজাদকে সরাসরি আসামি করা না হলেও তদন্তে নাম আসায় অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত হয়। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন ও মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম