ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সালাহ লিভারপুলেই থাকছেন

#

স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০২২,  10:22 AM

news image

লম্বা সময় ধরে চলছে চুক্তি নবায়নের আলোচনা। তবে সেই আলোচনা এখনও দেখেনি আলোর মুখ। যে কারণে মোহামেদ সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জন বেড়েই চলেছে। ভবিষ্যৎ নিয়ে এমন পরিস্থিতির মধ্যে মিশরের এই তারকা ফুটবলার জানালেন, পরের মৌসুমে লিভারপুলেই থাকবেন তিনি। ২০২১-২২ মৌসুমটা দারুণ কাটছে সালাহর। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। দুইজনেরই গোল ২৩টি করে। সঙ্গে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টও সালাহর। তার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে। 

এরপর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। গত কয়েক মাসে বিভিন্ন সময়ে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুলের সঙ্গে সালাহর আলোচনার খবর সংবাদমাধ্যম এসেছে। গুঞ্জন রয়েছে, নতুন চুক্তিতে সালাহর চাওয়া অনুযায়ী পারিশ্রমিক দিতে রাজি নয় ক্লাবটি। ফলে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে লিভারপুল। এই ম্যাচকে সামনে রেখে বুধবার (২৫ মে) সংবাদ সম্মেলনেও উঠল সালাহর চুক্তির বিষয়টি। সালাহ জানান, আমি এই মুহূর্তে চুক্তি নিয়ে ভাবছি না। এখন দল নিয়ে ভাবার সময়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমি আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। নিশ্চিতভাবেই আমি পরের মৌসুমে এখানে থাকব। আমি হেন্ডোর (জর্ডান হেন্ডারসন) হাতে ট্রফিটা আবার দেখতে চাই এবং আশা করি এরপর সে আমার হাতে ট্রফিটি দেবে। এদিকে, লিভারপুলের চেয়ারম্যান টম ওয়ার্নার চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, তারা সালাহ ও সাদিও মানেকে ক্লাবে ধরে রাখতে চান। মানেরও চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের শেষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম