ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সালাহ জাদুতে লিভারপুলের দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  11:01 AM

news image

ম্যানচেস্টার সিটির দুর্গে দাঁড়িয়ে দাপুটে এক জয় তুলে নিল লিভারপুল। মোহাম্মদ সালাহর জাদুকরী গোল ও দুর্দান্ত অ্যাসিস্টে আর্নে স্লটের দল ২-০ ব্যবধানে হারালো সিটিজেনদের। এ জয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ১১ পয়েন্টের ব্যবধানে। সিটি শুরুটা ভালো করেছিল। তবে ১৪তম মিনিটে মোহামেদ সালাহ দুর্দান্ত গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির আগে সালাহর পাস থেকেই ডমিনিক সোবোসলাই দলের দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধে কোনো বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে লিভারপুল। এতিহাদে দীর্ঘদিন জয়হীন ছিল দলটা। তবে নতুন কোচ আর্নে সল্টের অধীনে প্রথম ম্যাচেই জয় তুলে নিল অল রেডরা। রবিবার রাতের এই দাপুটে পারফরম্যান্সে ২০তম লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল দলটি। সালাহর গোলের নতুন রেকর্ড, সোবোসলাইয়ের দুর্দান্ত ফর্ম ও ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে রক্ষণভাগ ছিল নির্ভরযোগ্য। তবে লিভারপুলের যেমন রাতটা দারুণ কেটেছে, পেপ গার্দিওলার ম্যানসিটির জন্য এই রাত ছিল হতাশার। শিরোপা দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে সিটিজেনরা। এই হারের পর চ্যাম্পিয়নস লিগের জায়গা নিশ্চিত করাই দায় হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচের পর শীর্ষে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৬৪তে, তারা ম্যাচ খেলেছেন ২৭টি। আর এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৪৪। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৫ থেকে ৮ এ থাকা দলগুলো। এই অবস্থানে পয়েন্টের ব্যবধান মোটে ৪। আর এক ম্যাচ পয়েন্ট খোয়ালেই শীর্ষ চারে থাকাটা অনিশ্চিত হয়ে যাবে গার্দিওলার দলের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম