ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

সালমান-আনিসুল-দীপুমনিসহ ৯ জন রিমান্ডে

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  12:28 PM

news image

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর দুই থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন। আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে ২ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টার কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। বাড্ডা থানার মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম