ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সালমানের নতুন সিনেমা `অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ

#

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২১,  8:10 PM

news image

'দাবাং ৩'-এর পর পুরোদমে পর্দা কাঁপাতে আসছে সালমানের নতুন সিনেমা 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। ২৬ নভেম্বর হলে মুক্তি পাবে সিনেমাটি। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলারও।  সোমবার প্রকাশিত এই ট্রেইলারের ঝলক দেখে বোঝা যায় ভরপুর অ্যাকশন নিয়েই পর্দা কাঁপাবেন বাজরাঙ্গি ভাইজান।  ট্রেইলারে সুরজিৎ সিং গিল নামের একজন শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় সালমানকে। আর ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে 'আয়ুষ শর্মা'। সিনেমাটিতে মূলত ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সালমানের চরিত্র সুরজিৎ সিং গিল।  ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ক্রাইম ড্রামা ফিল্ম 'মুলশি প্যাটার্ন' এর আদলে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক মহেশ মঞ্জরেকর। মূলত 'মুলশি প্যাটার্ন' এর কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরেছেন মহেশ।  সালমান এবং আয়ুষ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন টালিউডের যিশু সেনগুপ্ত। যদিও তাকে ট্রেইলারে দেখা যায়নি। চলতি বছরের ঈদে সালমানের সিনেমা 'রাধে' মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এবার বড় পর্দাতেই ধরা দিতে চলেছেন বলিউডের ভাইজান।

সূত্র: সংবাদ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম