ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৩,  10:35 AM

news image

সার্বিয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আট জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক জন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের উপর গুলি চালাতে শুরু করে হামলাকারী। বিবিসি জানিয়েছে, হামলাকারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ‘বিস্তৃত অনুসন্ধানের’ পরে গ্রেফতার করা হয়েছে। এর আগে, বুধবার বেলগ্রেডের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে নয় জনকে হত্যা করেছিল এক কিশোর। ওই ঘটনার দুই দিনের মাথায় পুনরায় এই বন্দুক হামলার ঘটনা ঘটলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। তাকে ক্রাগুজেভাক শহরের কাছের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম