ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

সার্চ কমিটির সবাই আ. লীগের সঙ্গে সম্পৃক্ত: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  1:27 PM

news image

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নবগঠিত সার্চ কমিটির সব সদস্য আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এক নেতাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ (সার্চ) কমিটির সবাই আওয়ামী ঘরানার মানুষ।

এ কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, পরীক্ষিত আওয়ামী পরিবার দ্বারা আরেকটি নীলনকশার ভোট ডাকাতির নিবাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী চেতনার মানুষের অনুসন্ধান করাই এই সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য। জনগণ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে।  তিনি বলেন, পরীক্ষিত আওয়ামী পরিবার দ্বারা আরেকটি নীলনকশার ভোট ডাকাতির নিবাচন কমিশন গঠন করতে নিখাদ আওয়ামী চেতনার মানুষের অনুসন্ধান করাই এ সার্চ কমিটির অভীষ্ট লক্ষ্য। জনগণ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে।   একই দিন সন্ধ্যায় কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে মতামত নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ ছাড়া বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান সচিব। এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুশীল সমাজ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আগামী শনি ও রোববার বৈঠকে বসবে সার্চ কমিটি। তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলের মাধ্যমে মতামত চাওয়া হবে। বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম