ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সারের ব্যাগ থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২২,  2:42 PM

news image

যশোরের শার্শার সীমান্তের গোগা এলাকায় সারের ব্যাগে পাওয়া গেছে ১০ পিস স্বর্ণের বার। এ সময় সাকিব হোসেন (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোগা গ্রামের গাজীপাড়ার পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ পাচারকারী সাকিবকে আটক করা হয়। আটক সাকিব শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে। বিজিবি জানায়, শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে এই তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে একটি টহল দল শার্শা উপজেলার পশ্চিম রুদ্রপুর গ্রামের আজগরের আম বাগানে তল্লাশি অভিযান পরিচালনা করে।  অভিযানে ১.২৩৩ কেজি ওজনের মোট ১০টি স্বর্ণের বারসহ সাকিব হোসেনকে আটক করা হয় বিজিবি টহলদল।

  উক্ত স্বর্ণের বারগুলো একটি প্লাস্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে কালো রংঙের টেপ দ্বারা পেচানো গামছার ভেতরে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। স্বর্ণের বারগুলো শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় নামক স্থান হতে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু তার নাম জানেনা বলে বিজিবিকে জানিয়েছে আটক সাকিব। খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামি স্বর্ণের বারগুলো রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা। আসামিকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণ পাচাররোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণ চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা সর্বদা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১১টি অভিযানে ১৩ জন আসামিসহ ২২ কেজি ৮১১ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা। চলতি সেপ্টেম্বর মাসে ৫টি অভিযানে স্বর্ণ আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম