ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সারা হয়ে আসছেন মৌ

#

বিনোদন প্রতিবেদক

১৬ মে, ২০২৬,  9:28 PM

news image

আসন্ন ঈদের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাসের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। আর সেখানেই ‘সারার সংসার’র মুক্তির ঘোষণা দেয় আইস্ক্রিন কর্তৃপক্ষ। মূল উপন্যাসে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও ওয়েব সিনেমায় গল্পকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সিনেমায় মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে, যার জীবনকে ঘিরেই এগিয়েছে পুরো গল্প। ঘটনাক্রমে এক রাতে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। পরে মেয়ের সম্মান রক্ষায় ঘটনাটি গোপন করতে মরিয়া হয়ে ওঠেন। মরদেহ সরিয়ে ফেললেও নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে জটিলতা বাড়তে থাকে। মৌয়ের ভাষ্য, ‘গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ সব মিলিয়ে কাজটা খুব দারুণ হয়েছে।’

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ সেই ধরনেরই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি আছে রহস্য ও সাসপেন্স। তার কথায়, ‘ওয়েব ফিল্মের গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। তবে পুরো বিষয়টি করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’ এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম