ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, সুনামগঞ্জে অপরিবর্তিত

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২২,  10:47 AM

news image

নদ-নদীর পানি না কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে, সিলেটসহ দেশের রংপুর বিভাগীয় অঞ্চলে উন্নতি হয়েছে। যদিও দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ভেঙে গেছে এতদিন তলিয়ে থাকা রাস্তাঘাট। দেখা দিয়েছে নদীভাঙন। তৈরি হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট। ঠিকমতো ত্রাণ না পেয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকে। বৃষ্টি না কমায় সুনামগঞ্জে হাওর এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর এখনও বন্যার পানিতে তলিয়ে রয়েছে।

বেশির ভাগ বাড়িঘর ভেঙে যাওয়ায় এ এলাকার অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ত্রাণ সহায়তা ঠিকমতো না পাওয়ায় খেয়ে না খেয়ে আশ্রয়কেন্দ্রে কোনোমতে দিন পার করছেন বলে জানিয়েছেন বানভাসিরা। এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্গে গবাদি পশুর খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে জনজীবন।অন্যদিকে, লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়নের ধরলা তীরবর্তী বেশ কয়েকটি এলাকার  তীব্র ভাঙন দেখা দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম