ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৫,  4:44 PM

news image

সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস  দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গরমের মাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া অধিদফতর বলছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এতে আরও বলা হয়েছে, আজকের দিনে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম