ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সারা দেশে বই উৎসব আজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  4:25 PM

news image

সারা দেশে আড়ম্বপূর্ণভাবে বই উৎসব অনুষ্ঠিত হবে রোববার (১ জানুয়ারি)। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন শুরু হবে। মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব উদ্বোধন করা হবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে হবে প্রাথমিকের বই উৎসব। উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার (৩১ ডিসেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবে বই উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠাকে নির্দেশনা দেওয়া হয়। ওইদিন মাউশি অধিদপ্তর থেকে লিখিত এক আদেশে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ‘পাঠপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হবে। এই দিবস যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট চার কোটি ৯ লাখ শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় ৩৫ কোটি পাঠ্যবইয়ের মধ্যে বেশিরভাগই ছাপা হয়ে গেছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি মিলিয়ে এই স্তরে নয় কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষার বই ছাপা হচ্ছে মোট দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি বই। এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বই পেতে বাকি নেই। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে শনিবারের (৩১ ডিসেম্বর) মধ্যেই ৯০ শতাংশ বই পৌঁছে গেছে প্রত্যেকটি বিদ্যালয়ে। তিনি বলেন, সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজ নিজ জেলায় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০১০ শিক্ষাবর্ষ থেকে সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম