ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সারা দেশে গ্রাম আদালত তৈরি করতে চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  4:08 PM

news image

দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে নিজেরা আলোচনা না করে বাইরে আলোচনা করলে দেশ ছোট হয়। এ কারণে সারা দেশে গ্রাম আদালত তৈরি করতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে ইইউ প্রতিনিধি চার্লস হোয়াইটলির সাথে বৈঠকের পর, সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি।  তিনি বলেন, এক্টিভেটিং ভিলেজ কোর্ট (গ্রাম আদালত সক্রিয়করণ), এটিতে ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের আরও কয়েকটি দেশ অর্থায়ন করে। এটি কয়েকটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চলছিল। তাদের বলেছিলাম, সারা বাংলাদেশে আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট চালু করতে চাচ্ছি। এই প্রকল্পে আর্থিক সাহায্যের বিষয়ে ইইউ রাজি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে। আর ২৫ মিলিয়ন ডলার বাংলাদেশ সরকার দেবে। আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট শুরু করব। গ্রাম আদালতের উপকারিতা সম্পর্কে তিনি বলেন, গ্রামে ছোটখাটো সমস্যা হলেই মানুষ মামলা-মোকদ্দমা করতে যায়। এতে উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ব্যয় হয়, কোর্টের ওপর চাপ পড়ে। গ্রাম আদালত হলে বিষয়গুলো সেখানেই সমাধান করা যাবে। তিনি আরও বলেন, আমরা সারাদেশে একসঙ্গে এই ভিলেজ কোর্ট চালু করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম