ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : র‌্যাব মহাপরিচালক

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  6:01 PM

news image

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে অনলাইনে গুজব প্রতিরোধে রয়েছে বিশেষ নজরদারি।’  আজ রবিবার বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন,

শহীদ মিনার ভাঙচুর প্রতিরোধে সারাদেশে র‌্যাবের একাধিক টিম মোতায়েন রয়েছে। আমরা সবসময় এটি মনিটরিং করছি। সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে।  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‌‘সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকব। যেকোনো তথ্য বা সমস্যায় র‌্যাবের এই নম্বরে ০১৭৭৭৭২০০২৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান র‌্যাব মহাপরিচালক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম