ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  12:05 PM

news image

কখনো মেঘলা আকাশ কখনো আবার চকচকে রোদ। কোথাও কোথাও দেখা মিলছে বৃষ্টির। এর মধ্যে ভ্যাপসা তীব্র গরমে মানুষের হাসফাঁস অবস্থা। অস্বস্তিকর এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৮ জুন) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। অস্বস্তিকর এ পরিস্থিতিতে গরম আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় শুক্রবার (৭ জুন) দেশের সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া অফিস বলছে, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রোববার (৯ জুন) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন সোমবারও (১০ জুন) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম