ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সারাদিন মেকআপ টিকিয়ে রাখার টিপস

#

লাইফস্টাইল ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  2:26 PM

news image

দরজার কাছে কড়া নাড়ছে পুজো। আগামীকাল থেকেই শুরু ষষ্ঠী। আর প্রতিদিন প্রতিমা দেখতে সকাল টু রাত পর পর প্ল্যান করে নিয়েছেন অনেকেই। কিন্তু পুজোয় সারাদিন ধরে বিভিন্ন প্যান্ডেলে ঘোরাঘুরির জন্য প্রয়োজন এমন একটা মেকআপ যা সারাদিন আপনাকে রাখতে চিন্তামুক্ত। তাহলে চটপট শিখে নিন অল্প সময়ের করা যায় এমন মেকআপ যা থাকবেও অনেকক্ষণ। যারা মেকআপ করতে পটু তারা তো হামেশাই নানা রকম এক্সপেরিমেন্ট করেন, এটা সেটা দিয়ে লুক বদলান। অনেকে আবার অতটা ভালো পারেন না। এমনকি স্কিন টোনের সঙ্গে কোন ফাউন্ডেশন যাবে, স্মোকি আইজ কীভাবে বানানো যায় সেসব তো ছেড়েই দিন সামান্য কাজল কীভাবে পরতে হয় সেটাও জানেন না। তাই পুজোর আগে পুজোর মেকআপ শেখাটা খুব জরুরি।

পুজোর মেকআপ করার আগে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এবার মুখে টোনার এবং তারপর সিরাম লাগান। সিরাম না লাগলেও ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। স্কিন তৈরি না করে যদি মেকআপ করেন মেকআপ তো বসবেই না ভালো, উপরন্তু ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বককে আগে তৈরি করে নেওয়া প্রয়োজন। এবার পোর মিনিমাইজার লাগাতে পারেন, না হলে কেবল প্রাইমার লাগিয়ে নিন। তারপর মুখে যেখানে কালো দাগছোপ আছে সেই জায়গায় ডার্ক রঙের কনসিলার দিন। এবার সেটাকে ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে এবার চোখের নিচে, ভ্রুর মাঝে, নাকের ওপর লাইট রঙের কনসিলার দিন। এবার এটাকেও ভালো করে মিশিয়ে ফেসপাউডার লাগিয়ে সেটাকে লক করে দিন। তারপর ব্রোঞ্জার দিয়ে গাল, নাকের দুই সাইড, কপালের ওপর, থুতনি এগুলো কেটে নিন। গালে দিয়ে দিন ব্লাশ। এবার সবটা ভালো করে মিশিয়ে মেকআপ ফিক্সার স্প্রে করুন। সব শেষে ভ্রু আঁকুন আইব্রো পেন্সিল দিয়ে। তারপর চোখের ওপর পছন্দের আইশ্যাডো লাগিয়ে কাজল এবং লাইনার পরে নিন। ঠোঁটে লাগিয়ে নিন পছন্দ লিপস্টিক। ব্যাস তাহলেই রেডি আপনার পুজোর সাজ। এইভাবে সাজলে যেমন দ্রুত সাজ হয়ে যাবে তেমনই অনেকক্ষণ থাকবেও এই মেকআপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম