ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  11:40 AM

news image

বিসিএস পুলিশ ক্যাডারের (৩৮তম ব্যাচ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে সারদায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার (২৯ জানুয়ারি) সকালে ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী রওনা দেন তিনি। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন। পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। এছাড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা। এদিকে সারদা একাডেমির অনুষ্ঠান শেষ করে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়। জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন। পাশাপাশি ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি। এর মধ্যে ২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং ৫টি চলমান। এরপর ঢাকায় ফিরে জাতীয় সংসদ অধিবেশনে অংশ নেবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম