ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সাময়িক বরখাস্তের পর ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:34 AM

news image

যৌন নির্যাতনের অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হল। ওসি বলেন, রাত ১২টার কিছু পরে শিক্ষক মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলায় যৌন নিপীড়নের অভিযোগ করেছেন বাদী। সোমবার সন্ধ্যায় লালবাগ থানায় এ মামলা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। রাতে থানার ডিউটি অফিসার বলেন, এক শিক্ষার্থীর মা বাদী হয়ে তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এ মামলা করেছেন। এর আগে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির সভায় সাময়িক বরখাস্তের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।  মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৫ ডিসেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর আশ্বাসে বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম