ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  11:03 AM

news image

সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে।  এর আগে, বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও অংশে চলাচল বন্ধ হয়ে যায়।  সংশ্লিষ্ট সূত্র জানায়- বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময় ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়। তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ফার্মগেটে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপরই ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম