ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল

#

১৮ মে, ২০২৫,  4:35 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে তার এ কর্মসূচি শুরু করেন। এর আগে সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাম্যর সহপাঠী ও শিক্ষকরা। আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সহপাঠী ও পরিবারের সদস্যরা। সংহতি জানাতে উপস্থিত হন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। সাম্যক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন তারা। এসময় শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সাম্য হত্যার ঘটনায় কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেন ছাত্রদল নেতারা। আর শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম