ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা, বড় সংকটের আশঙ্কা ক্ষমতা ছাড়ার আগে আরও চার মাস প্রধানমন্ত্রী থাকতে চান নেতানিয়াহু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে ইউপি ভোট নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার

সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন ৬ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  10:39 PM

news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)। এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না। এর আগে গত বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে রাজধানীর রাজা বাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হোন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম