ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সামান্য ভুলে ৭ বছর জুহির সঙ্গে কথা বলেননি আমির

#

বিনোদন ডেস্ক

০২ জুন, ২০২৫,  10:56 AM

news image

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি এক পডকাস্টে নিজের পুরনো কিছু আচরণগত সমস্যার কথা অকপটে শেয়ার করেছেন।  রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, একটা সময় তিনি নিজের সিনেমা নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে বাইরের পৃথিবীর কিছুই গায়ে লাগত না। তখনকার আমির ছিলেন একরোখা ও  প্যাসিভ-অ্যাগ্রেসিভ স্বভাবের। এ প্রসঙ্গে আমির খান একটি ঘটনার কথা তুলে ধরে জানান, তিনি অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে সামান্য এক ভুল বোঝাবুঝির কারণে টানা সাত বছর কথা বলেন। যদিও তখনও তারা একসঙ্গে কাজ করতেন। আমির বলেন, জুহি অনেকবার চেষ্টা করেছে বিষয়টা ঠিক করতে, কিন্তু আমি একদম ছাড় দেয়নি। এমনকি আমার সাবেক স্ত্রী রীনা দত্তাও বলেছিল- তুমি কী করছো? ওর সঙ্গে দেখা করো, কথাটা শেষ করো। কিন্তু আমি শুনিনি। এই ঘটনাটিকে আমির নিজের জীবনের অন্যতম বড় ভুল হিসেবে স্বীকার করেন। এছাড়া তিনি জানান, তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও একসময় এমন অনেক ঘটনা ছিল যেগুলো থেকে কয়েকদিন পর্যন্ত কথা না বলার ঘটনা ঘটেছে। নিজের ভেতরে সবসময় দুইটি চিন্তা চলতো- একটা ক্ষমা করে ভালোবাসা দেখাতে চাইতো আর একটা দিক কঠোর হয়ে প্রতিশোধপরায়ণ থাকতো। তবে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, এখন সেই পুরনো ‘জেদি আমির’ আর নেই। থেরাপির মাধ্যমে তিনি নিজের আবেগ ও আচরণ অনেকটা বুঝতে পেরেছেন এবং বদলাতে পেরেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম