ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সাভার মডেল মসজিদের পাশ থেকে গলায় রশি পেচানো বৃদ্ধার লাশ উদ্ধার

#

০৫ জুলাই, ২০২৫,  11:41 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের সময় নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ০৪ জুলাই  (শুক্রবার) সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয় এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারনা কেউ তাঁকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।  সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, নিহতের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বৃদ্ধাকে হত্যার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের একাদিক টিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম