ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৫,  11:05 AM

news image

সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মেম্বার সালমা আক্তারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।  সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।  পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হয় আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম