ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সাভারে ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

০৩ অক্টোবর, ২০২৬,  8:58 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে ডিবির এসআই শেখ মোঃ মাসুদ আল মামুনসহ একটি চৌকস দল সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃত রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মোঃ বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।


ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুনসহ ডিবির একটি চৌকস দল সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রায়হান ইসলামকে (২৮) গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারিকে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম