ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সাভারে স্কুল ছাত্রী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  3:23 PM

news image

ঢাকা জেলা সাভার উপজেলা সদরে লিটল স্টার স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী সুমনা আক্তার(১৬)হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা। শনিবার (২০আগস্ট) বেলা ১১টার দিকে সাভারের বিরুলিয়া রোডের শাহীবাগ এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নিহত সুমনার বাবা নির্মাণ শ্রমিক মোহাম্মদ সুমন বলেন,  সুমনা গত ২৬শে জুন সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করেও ওকে না পেয়ে গত ৮ জুন এঘটনায় সাভার মডেল থানায় সাধারন ডায়েরি করি। ১২ আগস্ট আমাদের এলাকার একটি পোশাক কারখানার সামনে মেয়ের ছবি টাঙ্গানো দেখে জানতে পারি নিখোঁজের রাতেই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে হত্যায় জড়িত স্থানীয় বাজার বাস স্ট্যান্ড এলাকার হকার আশিক ( ২২), রাকিব (২০) মিজানুর রহমান (২০), সাকিব (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। ওরা আমার মেয়েকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই। লিটল স্টার স্কুল এন্ড কলেজর প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম খান বলেন,  সুমনা আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। পরিকল্পিত ভাবে ওকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনে বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। এ হত্যার বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুমনা হত্যায় যারা যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেম ঘটিত কারনে বিরোধের জেড়ে সুমনাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছিল আসামীরা। পরে তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় আসামীরা । নিহত সুমনার শরীরে ১৪টি কোপের চিহৃ ছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম