ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান, ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

০৮ জুন, ২০২৬,  7:30 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক বিক্রীর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়া থানার কুমকুমারী এলাকার মোঃ আনব আলীর ছেলে মোঃ রাসেল (৩৯), একই থানার কাইচাবাড়ী এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন (৩০), মেহেরপুর জেলার গাংনী থানার চিতলা রৈতনপুর গ্রামের মোঃ আবু সোহেল ওরফে আবু সলের স্ত্রী শ্রাবনী আক্তার ওরফে আলিফা (২২), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ হাসান ওরফে শুভ (২৯), জামালপুর জেলার মেলান্দহ থানার চর গহিন্দ্রী গ্রামের মোঃ সুরুজ শেখের ছেলে মোঃ ওয়াজেদ শেখ (২৮), ঢাকা জেলার ধামরাই থানার সুয়াপুর গ্রামের মহির উদ্দিন ওরফে মরুর ছেলে মোঃ ইব্রাহিম (৫০), একই থানার নান্না গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোঃ হুকুম আলী (৫০), উত্তর হাত কোড়া গ্রামের তুলা মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪০), জালসা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ জাহিদুল ইসলাম শিবলু (৩৬), ঢাকা জেলার সাভার থানার বাগ্নিবাড়ি গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম (৪২), ও আকরান গ্রামের এরশাদের ছেলে মোঃ আরিফ মিয়া(২৫)। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।  ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম