ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারে মাইক্রোবাসে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২২,  10:39 AM

news image

সাভারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান পারভেজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচ জন। আজ রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস পাকিজা এলাকা দিয়ে ইউটার্ন নেওয়ার সময় সামনে থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মাইক্রোবাসে থাকা যাত্রীরা আহত হলে সাভার ফায়ার সার্ভিস খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা গার্মেন্টস কর্মী মেহেদী হাসান পারভেজকে মৃত ঘোষণা করেন।  এসময় আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিল বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ। সাভার হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর সবার সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম