ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সাভারে ভূমিদস্যু আজিজুল এর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি

#

২০ সেপ্টেম্বর, ২০২৩,  10:32 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে ভূমিদস্যু মোঃ আজিজুল এর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করছে জমির মালিক ও এলাকাবাসী। ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে জমির মালিকরা বলেন ভূমিদস্যু মোঃ আজিজুল সন্ত্রাসী বাহিনী দিয়ে গত দের বছর যাবত জোরপূর্বক অবৈধ ভাবে আমাদের নিজেদের নামে জমি বৈধ কাগজ পত্র থাকা সত্যেও সে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে কোন্ডা মৌজার আমাদের প্রায় ১০০ শত বিঘা জমি জোর পূর্বক দখল করে রেখেছে। ভূমিদস্যু মোঃ আজিজুল এর নেতৃত্বে এলাকার মনির হোসেন (বর্তমান মেম্বার), আওলাদ হোসেন মোল্লা, মনির হোসেন (নৌকা মনির), আলাউদ্দিন মেম্বার (সাবেক), রমজান, বাহার উদ্দিন, আব্দুল গণি, সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, আল-ইসলাম, মাসুদ সহ আরো অনেকে মিলে এ সকল কৃষি জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। এসময় তার আরো বলেন ভূমিদস্যুরা কৃষি জমি অবৈধ ভাবে দখল ও ড্রেজার বসিয়ে বালি ৃভরাট করে আসছে এ সন্ত্রাসী বাহিনী। আমারা বিগত দিনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যমে বর্তমান সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই সকল ভূমিদস্যুদের হাত থেকে আমাদের জমি রক্ষা করে আমাদের পাশে থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম