ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সাভারে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

#

০৯ ডিসেম্বর, ২০২৫,  11:42 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ জালাল উদ্দিন। এর আগে সোমবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ি জেলার কালুখালি থানার পারকুলা গ্রামের মোঃ সুলতান শেখের ছেলে ইসমাইল (২৭) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে মোঃ শরীফ (৩৮)। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারী। বর্তমানে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া, ইসলাম নগর এবং আমবাগানসহ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলকায় মাদক বিক্রী করতো। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানা তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম