ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সাভারে বিএনপি নেতা মো: খোরশেদ আলমের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৫,  9:51 PM

news image

সাভারের বিএনপি নেতা ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে ভিত্তিহীন ও ভুয়া প্রচারণার অভিযোগ করেছেন তিনি। তিনি আজ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন,  বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সাভারে আমার উপর অত্যাচারের স্ট্রীম রোলার চালিয়েছে ফ্যাসিস্টরা। দলের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আমার ব্যবসা হারিয়েছি  জেল খেটেছি। সমস্ত জুলুম অত্যাচার নিপিরণ সহ্য করেও দলের বাইরে কোন কাজ করিনি। অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি হলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াকু সৈনিক। তাই আমি অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি। মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের সাথে কখনো আপোষ করবো না। তিনি বলেন, দলীয় প্যাড নকল করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর ওবায়দুর রহমান অভি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে ভুয়া তথ্য প্রচার করছে। আমার বিরুদ্ধে সোসাল মিডিয়ায় যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। আমি আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতাদের কাছে ওবায়দুর রহমান অভির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। এসময় খোরশেদ আলম আরো বলেন, এই ওবায়দুর রহমান অভি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্টদের সাথে আতাত করে নিজের ব্যবসা বানিজ্য পরিচালনা করে এসেছে এবং এখনো সে আওয়ামী দোষরদের সাথে আতাত করে আমাকে সাভারবাসি ও দেশবাসির কাছে হেয় করার জন্য এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম