ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

#

২৮ ডিসেম্বর, ২০২৫,  3:47 AM

news image

স্টাফ রিপোর্টারঃ সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ই ডিসেম্বর) দুপুরে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার-আশুলিয়া ) এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান,সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।  এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম