ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সাভারে বিএনপির বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  9:43 PM

news image

নিত্য প্রয়োজনীয়পণ্য, জ্বালানি তেল ,পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় বর্বোরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসস্ট্যান্ড থেকে সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উলাইল বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে ডা: দেওয়ান মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দুই বছর জেলে আটক রেখেছে। এখনো তিনি মুক্ত হতে পারেনি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে দেশের বাইরে আছেন।

সারাদেশে বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই অবৈধ সরকার। আজ সারাদেশে তারা যে মিথ্যে ফুলঝুড়ি দিয়েছিল, উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ, কোথায় উন্নয়ন? গ্রাম গঞ্জে অনেক আগেই হারিকেন বিদায় নিয়েছিল। কিন্তু আজকে আবারো কেন হারিকেন কিনতে হচ্ছে। সেই সাথে নিত্যপণ্য জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধিসহ প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও জানান তিনি। এ কর্মসূচীতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুর রহমান, ঢাকাজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সহ-সভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শরিফুল আলম, এ্যাড. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও ঢকাজেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম