ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সাভারে বাবার হাতে প্রাণ হারাল ১বছরের শিশু সন্তান

#

২৬ আগস্ট, ২০২৩,  11:51 AM

news image

ওবায়দুর রহমান লিটন: ঢাকার সাভারে পিতা-মাতার ঝগড়ার মাঝে বাবার লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে মো. আলীফ নামের ১ বছরের শিশু সন্তান । এ ঘটনায় শিশুটির মা কল্পনা আক্তার বাদী হয়ে মৃত শিশুটির  বাবা মো. আলমগীরের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করলে আলমগীর কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. হোসেনের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর (২৩) রংপুরের পীরগাছা উপজেলার দেবপুর গ্রামের  আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন একজন পেশায় অ্যাম্বুলেন্স চালকের সহকারী। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে ঝগড়া হলে অভিযুক্ত আলমগীর তার স্ত্রী কল্পনাকে একটি কাঠের লাঠি দিয়ে আঘাত করতে করতে  একপর্যায়ে তার এক বছর বয়সী শিশু আলীফ সন্নিকটে  থাকায় ওই কাঠের লাঠির আঘাত লাগতে থাকলে শিশুটির মাথা, ঘাড় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত অবস্থায়  শিশুটিকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল দৈনিক মুক্তখবরকে বলেন, বাবার আঘাতে শিশুর মৃত্যু হয়েছে বলে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। পরে শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে আসামী আলমগীর কে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম