ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

সাভারে প্রন্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

#

ফয়জুল ইসলাম

২৯ জুন, ২০২২,  11:02 PM

news image

সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষি অধিদপ্তর কতৃক আয়োজিত ২০২১/ ২২অর্থবছরে খরিপ -২ মৌসুমে  আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির নিমিত্তে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার ২৯ জুন সকালে সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচি সম্পূর্ণ করা হয়। প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার  বিনামূল্যে  বিতরণ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এসময়ে ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

জনপ্রতি  বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে উপকরণ বিতরণ এর জন্য বরাদ্দ দেওয়া হয়। ৩০ জন কৃষককে ৫০ টি করে অপ্রত্যাশিত ও বিলুপ্তপ্রায় ফলজ চারা ও সার বিতরণ করা হয় বাগান করার জন্য ১৮ জনকে ছাদ বাগানের জন্য গ্রাউন্ড পিচ ফলের চারা বিতরণ করা হয় ১২ টি ইউনিয়নে ও পৌরসভায় একটি করে ফুড স্ট্যাম্প ও আটা স্ট্রে ও ১০ টি করে ফলের চারা বিতরণ করা হয়। বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার জনাব নাজিয়াত আহমেদ  কৃষকদের মাঝে উপকরণ তুলে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম