ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  10:30 AM

news image

রাজধানী ঢাকার অদূরে সাভারের জোরপুল এলাকায় একটি তেলের লরি-পিকআপ ভ্যানে সংঘর্ষের ঘটনায় ওই দুটিসহ পাঁচটি গাড়িতে আগুন লেগে ১১জন হতাহত হয়েছেন। এর মধ্যে দু’জন নিহত, তিনজন অগ্নিদগ্ধ ও বাকি ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট, হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকা থেকে দুটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি ইউনিট অংশ নেয়। সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ গণমাধ্যমকে জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে পাঁচটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর সকাল আটটার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, এ ঘটনায় একটি মামলা হবে এবং তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম