ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

সাভারে নদী রক্ষা কমিটির সভায় নদী রক্ষা কমিশনের হুশিয়ারী

#

ফয়জুল ইসলাম

২৭ জুলাই, ২০২২,  11:56 AM

news image

"দখল দুষণের বিরুদ্ধে একমাসের আল্টিমেটাম"

ফয়জুল ইসলামঃ সাভারের ধলেশ্বরী,বংশী নদীর পাড় দখল সহ ময়লার বাগার এবং নদীতে ফেলা হচ্ছে বিভিন্ন মিল কারখানার বর্জ্য এবং হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর বর্জ্যে ধলেশ্বরী নদী সহ আশেপাশের খালবিলের পানি দুষণের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। সোমবার, ২৫ শে জুলাই,সাভার উপজেলা পরিষদের হল রুমে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনির উপস্থিতিতি নদী রক্ষা কমিটির সভায় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড,মনজুর আহাম্মেদ চৌধুরী উপস্থিত হয়ে ধলেশ্বরী ও বংশী নদী দখল দুষণের বাস্তব চিত্র পরিদর্শন করার বর্ণনায় দুঃখ খোভ প্রকাশ করে বলেন একসময়ের খরস্রোতা ধলেশ্বরী ও বংশী নদী দখল দুষণের কারণে আজ মৃত প্রায়,এসময় তিনি এই নদী গুলোকে দখল দুষণের হাত থেকে বাচাতে সাভার বাসীকে সোচ্চার এবং  ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন এবং সেই সাথে সাভার পৌরসভা ও সাভার উপজেলা প্রশাসন কে দখল দুষণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে একমাসের আল্টিমেটাম দেন। দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি ফয়জুল ইসলাম সাভার নামা বাজার এলাকায় বংশী নদী দখল দুষণের বাস্তব চিত্র ধারণ করতে গেলে বংশী নদীর পাড়ে সাভার বন্ধু সংগঠনের স্থানীয় বাসিন্দা শাহরিয়ার আরেফিন হাওলাদার, মনির হোসেন,জহির রায়হান সেলিম, মৃণাল কান্তি গোস্বামী, মোস্তাক সহ অনেকেই দুঃখ ভারাক্রান্ত কন্ঠে আক্ষেপ করে বলেন আমরা একসময় এই খরস্রোতা বংশী নদীতে সাতার কেটে এপার থেকে ওপারে চলে যেতাম, আর এখন পানিতে নামাতো দুরের কথা নদীর পানির দুর্গন্ধে পাড় দিয়ে হাঁটতেও পাড়ি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম