ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৬,  8:20 PM

news image

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলে প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় অফিসে দেরিতে প্রবেশ করার ঘটনায় সার্কেলের এসিল্যান্ডসহ ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। বুধবার (১০ জুন) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিগত ৮ জুন, ২০২৬ তারিখ সকালে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আমিন বাজার রাজস্ব সার্কেলের ৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনারসহ (ভূমি) ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যায়নি। তারা অফিসে বিলম্বে উপস্থিত হয়েছেন। ফলে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায়, আমিন বাজার রাজস্ব সার্কেলের ৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সহ বিলম্বে উপস্থিত ৬ জনের অনুকূলে কারণ দর্শানোর নোটিশ জারি করে অত্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম